1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী ৬ দিনের রিমান্ডে - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনি ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত

হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী ৬ দিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে একটি হত্যা মামলায় ছয়দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসীনের আদালত রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রূপগঞ্জ থানায় করা দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ।

এর আগে রোববার ভোরে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২১ আগস্ট দশম শ্রেণির ছাত্র রোমান মিয়াকে গুলি করে হত্যার অভিযোগে এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনকে আসামি করা হয়। গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত রোমান মিয়ার খালা রিনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন বলে থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন জানান।

বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-১ আসন থেকে প্রথমবারের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা চারবার তিনি একই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে তৃতীয় দফায় সংসদ সদস্য হওয়ার পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট