1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতাকে মারধরের অভিযোগ যুবদল কর্মীদের বিরুদ্ধে ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’র তৈরি ৭০ টন ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর কাছে হস্তান্তর আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা ফতুল্লায় বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাতদিনের আয়োজন ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২ রূপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু রূপগঞ্জে শিশুকে ধর্ষন চেষ্টা, পলাতক লম্পট দিপু ভূইয়া ৩৯১ দিন পর বাসায় ফিরলেন আইভী, ‘ধন্যবাদ’ দিলেন সরকারকে

রূপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো— রূপগঞ্জ উপজেলার কেরাব এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র এবং সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দুই ভাই তাদের নানা তাজুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে তারা একসঙ্গে নানার পুকুরে গোসল করতে নামে। এ সময় এক ভাই পানিতে তলিয়ে গেলে অন্য ভাই তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও ডুবে যায়। ফলে ঘটনাস্থলেই দুজন পানিতে তলিয়ে যায়।

পরবর্তীতে স্বজনরা খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশাররফ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট