1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস'র তৈরি ৭০ টন ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর কাছে হস্তান্তর - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতাকে মারধরের অভিযোগ যুবদল কর্মীদের বিরুদ্ধে ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’র তৈরি ৭০ টন ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর কাছে হস্তান্তর আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা ফতুল্লায় বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাতদিনের আয়োজন ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২ রূপগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু রূপগঞ্জে শিশুকে ধর্ষন চেষ্টা, পলাতক লম্পট দিপু ভূইয়া ৩৯১ দিন পর বাসায় ফিরলেন আইভী, ‘ধন্যবাদ’ দিলেন সরকারকে

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’র তৈরি ৭০ টন ফ্লোটিং ক্রেন নৌবাহিনীর কাছে হস্তান্তর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, নারায়ণগঞ্জ কর্তৃক নির্মিত ৭০ টন ধারণক্ষমতা সম্পন্ন একটি ফ্লোটিং ক্রেন বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জের ডকইয়ার্ড প্রাঙ্গণে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। এ সময় ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও জনবলে নির্মিত এই ফ্লোটিং ক্রেনটি নৌবাহিনীর উদ্ধার কার্যক্রম, ভারী মালামাল স্থানান্তর এবং বন্দরের লজিস্টিক সাপোর্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, দেশীয় শিল্পের বিকাশ এবং আত্মনির্ভরশীলতা অর্জনে ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই ক্রেনটি নৌবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করবে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জের ডকইয়ার্ড দেশের শিল্পখাতে গর্বের নাম। এ ধরনের প্রকল্প জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।অনুষ্ঠান শেষে অতিথিরা নির্মিত ফ্লোটিং ক্রেনটি ঘুরে দেখেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট