1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী: ২০ হাজার ছিন্ন মূলের মাঝে রনির খাবার বিতরন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউনিয়ন ২ নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত পাওনা টাকার দাবিতে জানাজা আটকে দিলেন বিএনপি নেতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী: ২০ হাজার ছিন্ন মূলের মাঝে রনির খাবার বিতরন ঈদের ছুটিতে সোনারগাঁয়ে পর্যটকদের উপচে পড়া ভিড় সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫-তম মৃত্যুবার্ষিকী পালিত সোনারগাঁয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নামলেন এসিল্যান্ড সোনারগাঁয়ে বিকাশের টাকা তোলা নিয়ে চালকের সঙ্গে সংঘর্ষে হেলপার নিহত বক্তাবলীতে শিশু ধর্ষণ: অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল সেই ধর্ষক হিরু বর্জ্যবাহী গাড়িতে চড়ে নগর পরিদর্শনে নাসিক প্রশাসক সহকর্মীদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী: ২০ হাজার ছিন্ন মূলের মাঝে রনির খাবার বিতরন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ২০ হাজার ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর শিবু মার্কেট এলাকায় দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ফতুল্লা থানা যুবদল।
ফতুল্লা থানা যুবদলের নেতা রুবেল হোসেনের উদ্যোগে শতাধিক ডেগে রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা ছিন্নমূল, শ্রমজীবী ও অসহায় মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
ফতুল্লা থানা যুবদলের নেতা রুবেল হোসেন বলেন, “শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার অন্যতম পথপ্রদর্শক। তাঁর আদর্শকে ধারণ করেই আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই খাবার বিতরণ কর্মসূচি সেই প্রয়াসেরই অংশ।”
তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের অন্যতম শিক্ষা। সেই আদর্শ বাস্তবায়নে আমরা মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখব।”
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সুমন, রিয়াদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট