1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যৌন নিপীড়ন নির্মূল কমিশন গঠনের দাবি ছাত্র ফেডারেশনের - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কোরবানির পশুর হাটের ইজারা সম্পন্ন: অতীতের সহিংসতা রুখে দিল ফতুল্লা থানা বিএনপি আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা আটক যৌন নিপীড়ন নির্মূল কমিশন গঠনের দাবি ছাত্র ফেডারেশনের দুই ভাইয়ের চাঁদাবাজির বলি অটোচালক মমিন কাঁচপুরে চলন্ত পিকআপে অস্ত্রের মুখে ছিনতাই, লুটপাট ফতুল্লায় বিস্ফোরণ: নিরাপত্তাহীনতায় দগ্ধ শ্রমিক, কি নিবে এর দায়? আইনজীবীদের উচিত নীতিগত অবস্থানে অনড় থাকা-এড.শিশির মনির বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআইয়ের আলোচনা সভা অনুষ্ঠিত ব্র্যাকের উদ্যোগে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

যৌন নিপীড়ন নির্মূল কমিশন গঠনের দাবি ছাত্র ফেডারেশনের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও শিশু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ‘যৌন নিপীড়ন নির্মূল কমিশন’ গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা।

বৃহস্পতিবার (২১ মে) সংগঠনটির কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে আহ্বায়ক মৌমিতা নূর বলেন, সমাজে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। যথাযথ বিচার নিশ্চিত না হওয়ায় একের পর এক ভয়াবহ ঘটনা ঘটছে। শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যার ঘটনা এবং পরবর্তীতে রামিসা হত্যাকাণ্ড একই ধারাবাহিকতার ফল। তিনি বলেন, ধর্ষণ ও সহিংসতা রোধে শুধু বিচার নয়, রাষ্ট্রীয়ভাবে সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা এবং দীর্ঘমেয়াদি কর্মসূচি প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রশাসনের ধীরগতির কারণে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। এ অবস্থায় একটি ‘যৌন নিপীড়ন নির্মূল কমিশন’ গঠন করে সার্বিকভাবে সমস্যার সমাধানে কাজ করার দাবি জানান তিনি।

অন্যদিকে সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, একটি ৭ বছরের শিশুকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ বর্তমানে চরম অনিরাপত্তার মধ্যে বসবাস করছে। একের পর এক ঘটনা ঘটলেও বিচার ও প্রতিরোধ ব্যবস্থা দুর্বল থাকায় অপরাধীরা আরও সাহস পাচ্ছে।

তারা বলেন, শুধু শোক বা আশ্বাস নয়, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং নারী ও শিশু নিরাপত্তায় দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে জনগণের ক্ষোভ আরও বাড়বে বলেও সতর্ক করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট