1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
উইলস স্কুলের উদ্যোগে চার ‘রত্নগর্ভা’ মাকে সম্মাননা দিলেন নাসিক প্রশাসক - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

উইলস স্কুলের উদ্যোগে চার ‘রত্নগর্ভা’ মাকে সম্মাননা দিলেন নাসিক প্রশাসক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শিক্ষিত ও মেধাবী জাতি গঠনে মায়েদের অবদানের স্বীকৃতি ও মা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে চার ‘রত্নগর্ভা’ মাকে সম্মাননা প্রদান করেছে হলি হউইলস স্কুল। বৃহস্পতিবার (২১ মে) নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান রত্নগর্ভা মায়েদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের প্রশাসক সহায়তা কমিটির সভাপতি সাগর প্রধান।

হলি উইলস স্কুল গত ১৫ বছর ধরে মা দিবসে এলাকার কৃতি মায়েদের ‘রত্নগর্ভা মা’ সম্মাননা দিয়ে আসছে।

রত্নগর্ভা মা সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান মায়েদের প্রশংসা করে বলেন, “আজকে যে ৪ জন রত্নগর্ভা মা সম্মাননা পেলেন, তাঁরা তাঁদের সন্তানদের যেভাবে তিলে তিলে গড়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আসলে আমাদের দেশে এই ধরনের মায়েদেরই খুব প্রয়োজন। প্রতিটি নারীকে যদি আমরা তাঁদের মতো করে সচেতন করে তুলতে পারি, তবে প্রতিটি ঘরে এমন সন্তান তৈরি হবে, যারা দেশ ও জাতিকে বড় কিছু উপহার দেবে।”

তিনি আরও বলেন, “একটি সংসারে যদি একটি সন্তান খারাপ থাকে, তবে পুরো পরিবারটাই নষ্ট হয়ে যায়। কিন্তু এই মায়েরা তাঁদের সন্তানদের এমনভাবে গড়ে তুলেছেন, যারা রাষ্ট্র, সমাজ ও পরিবারের জন্য একেকজন আশীর্বাদ। সন্তান গঠনে মায়ের অবদানই সবচেয়ে বেশি। আমি মনে করি, আপনাদের মতো মা প্রতিটি ঘরে তৈরি হোক এবং এই দেশ একটি সুন্দর মেধাসম্পন্ন জাতি হিসেবে গড়ে উঠুক।”

সম্মাননাপ্রাপ্ত রত্নগর্ভা মায়েরা হলেন জালকুড়ি গ্রামের মাহবুবুল হকের সহধর্মিনী আমেনা বেগম, আজিজুল হকের সহধর্মিনী মাহবুবা হক, আবুল কালামের সহধর্মিনী উম্মে রোকসানা এবং গোদনাইল গ্রামের হাফেজ মো. ইব্রাহিম খলিলের সহধর্মিনী শাহনাজ বেগম।

আমেনা বেগমের বড় ছেলে ইনজামামুল হক কাশফী একজন বিসিএস ক্যাডার। তিনি বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে ডেপুটি কমিশনার (এমবিআর) হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ছেলে মাশরুরুল হক উরফি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করে বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় মাস্টার্স করছেন।

সম্মাননাপ্রাপ্ত মাহবুবা হক তাঁর চার সন্তানকেই উচ্চশিক্ষায় আলোকিত করেছেন। বড় মেয়ে নাজিয়া ফাহমিন নিতু নর্দান ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন। বড় ছেলে মাহফুজুল হক জিতু একজন সফল ফার্মাসিস্ট। দ্বিতীয় মেয়ে আজমিনুর নাহার সেতু বর্তমানে অস্ট্রেলিয়ার একটি স্বনামধন্য হাসপাতালে ডেন্টিস্ট হিসেবে কর্মরত। ছোট ছেলে মিনহাজুল হক জিহান আইইউবি থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে অস্ট্রেলিয়ায় মাস্টার্স করছেন।

রত্নগর্ভা উম্মে রোকসানার দুই ছেলেই দেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখছেন। বড় ছেলে জাহিদ হাসান শশী একজন আইটি ইঞ্জিনিয়ার, যিনি বর্তমানে গুলশানের এশিয়ান টিভিতে কর্মরত। দ্বিতীয় ছেলে তরিকুল ইসলাম ওশী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি বর্তমানে পল্টনের ‘বেঙ্গল মোবাইল কিউএ সলিউশন’ কোম্পানিতে কর্মরত আছেন।

এবং রত্নগর্ভা শাহনাজ বেগমের বড় মেয়ে বর্তমানে হলি হুইলস স্কুলেই শিক্ষকতা করছেন এবং সরকারি তোলারাম কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করছেন। ছোট মেয়েও একই তোলারাম কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে সফলতার সঙ্গে এমএসসি ডিগ্রি সম্পন্ন করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট