
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে রাস্তা পারাপারের সময় মালা আক্তার (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। গত সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৬টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগস্থ ঢাকাগামী লেনে এ ঘটনাটি ঘটে।
নিহত মালা আক্তার সোনারগাঁ থানার পশ্চিম বেহাকইর এলাকার রবিউল ইসলামের স্ত্রী।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহয়তায় শ্যামলী পরিবহন নামক ঘাতক বাসটি জব্দসহ চালক সোহরাব হোসেন (৫৬)কে গ্রেপ্তার করে বন্দর থানায় সোর্পদ করে।
গ্রেপ্তার সোহরাব হোসেন যশোর জেলার কোতায়ালী থানার সহকরপুর খাঁপাড়া এলাকার মৃত সবদুল মিয়ার ছেলে।
এ ব্যাপারে নিহতের স্বামী রবিউল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার চালকের বিরুদ্ধে বন্দর থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৮(৫)২৬।
পরে গ্রেপ্তার চালককে মঙ্গলবার (১৯ মে) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, মামলার বাদী স্ত্রী মালা বেগম দীর্ঘ দিন ধরে একটি প্লাস্টিকের কারখানা কাজ করে আসছিল। প্রতিদিনের ন্যায় গত সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগস্থ ঢাকাগামী লেনে পৌছলে ওই সময় দ্রুতগামী শ্যামলী পরিবহন যার রেজি নং ঢাকা মেট্রো ব ১৫-০২৯৬ চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।