
প্রেস বিজ্ঞপ্তি:
আমি মোহাম্মদ হোসেন খোঁকা। এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রভাগান্ডা ও মিথ্যা অপপ্রাচারের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেওপ্রতিপন্ন করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
প্রসঙ্গত, ফতুল্লার পঞ্চবটি এলাকায় একটি মহল দীর্ঘদিন ধরেই সরকারী ক্যাবল চুরির সাথে জড়িত রয়েছে। গত কিছুদিন ধরেই ক্যাবল চুরির সাথে জড়িতরা সরকারী ক্যাবল চুরির মাধ্যমে বিপুল অর্থও হাতিয়েও নিয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৯ মে (মঙ্গলবার) ভোররাতে ফতুল্লার পঞ্চবটি এলাকায় ক্যাবলের তার চুরি করাকালীন সময়ে রিফাত, সিফাত, রোমান এবং লিমন নামের ৪ জনকে গ্রেপ্তার করেন ফতুল্লা মডেল থানা পুলিশ৷
এরপর থেকেই একটি মহল আমার রাজনৈতিক জনপ্রিয়তার ঈষান্বিত হয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রভাগান্ডা এবং বিভ্রান্তমূলক তথ্য প্রচার করে বেড়াচ্ছে।
এমনকি, গ্রেপ্তারকৃতদের মধ্যে রিফাত এবং সিফাত নামের দুইজনকে আমার ভাতিজা বানানোর অপচেষ্টার মত নেক্কারজনক কাজে লিপ্ত রয়েছে একটি ষড়যন্ত্রকারী মহল। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে, রিফাত এবং সিফাত নামের আমার কোন ভাতিজা কখনো ছিল না, আর ভবিষত্যেও থাকবে না।
সে সাথে সতর্ক করে দিয়ে বলতে চাই, যারা কিনা আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার করবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের মত ঘৃনিত কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হোসেন মোহাম্মদ খোঁকা
সাংগঠনিক সম্পাদক
এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি।