1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দ্রুত বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ: ডিসি - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

দ্রুত বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ: ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “তৃণমূলে দ্রুত ও স্বল্প খরচে বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয় জরুরি।”

সোমবার (১৮ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে নারায়ণগঞ্জে অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

এ সভার আয়োজন করেন জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প।

স্থানীয় সরকারের উপপরিচালক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এসময় রায়হান কবির বলেন, “ইউনিয়ন পরিষদগুলোকে আরও সক্রিয় হতে হবে এবং মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।”

সভায় গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির হার, প্রচার কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এসময় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট