1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ফয়সাল (৩৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার পৌরসভার জয়রামপুর এলাকার নিজ বাড়ির দোতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফয়সাল ওই এলাকার বাসিন্দা ইব্রাহিম খলিলের বড় ছেলে। পেশায় বিদ্যুৎমিস্ত্রি হলেও এলাকায় তিনি মাদকসেবী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

নিহতের ছোট ভাই ফাহিম জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ার কারণে পারিবারিকভাবে তার সঙ্গে দূরত্ব তৈরি হয়। এ কারণে পরিবারের অন্যান্য সদস্যরা সাভারে ভাড়া বাসায় বসবাস করছেন। তাদের বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত।

পারিবারিক জীবনের বিষয়ে ফাহিম আরও জানান, ফয়সাল প্রথমে কুমিল্লার স্বর্ণা নামে এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং পরে মাদক ব্যবসায় জড়িয়ে যান। প্রথম স্ত্রীর চেষ্টায় কিছুটা সুস্থ হলেও পরবর্তীতে কাউকে না জানিয়ে রংপুরের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান এবং তার সংসারে অশান্তি শুরু হয়।

এ ঘটনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট