1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

বন্দরে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৫টায় বন্দর থানার সোনাকান্দা নোয়াদ্দা কড়ইতলাস্থ মায়ের দোয়া কাজী ইলেকট্রিক হাউজের সামনে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব আদমপুর এলাকার মৃত বাদল মিয়ার ছেলে ওসমান (২২) ও একই এলাকার দায়েন মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী মৃদুল (২২)।

বন্দর থানার উপ পরিদর্শক মাসুদ রানা বাদী হয়ে ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৬(৫)২৬।

পরে গ্রেপ্তারকৃতদের সোমবার (১৮ মে) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট