1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হলেন সোনারগাঁয়ের সাবেক ইউএনও ফারজানা রহমান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হলেন সোনারগাঁয়ের সাবেক ইউএনও ফারজানা রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নিজের দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে একের পর এক ভালো কাজের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান। তার নতুন কর্মস্থল ঢাকা জেলায়।

গত রোববার (১০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মিসেস ফারজানা রহমান এর পদোন্নতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

নরসিংদী জেলার সদর উপজেলার সন্তান ফারজানা রহমান ।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি প্রকৌশলে লেখাপড়া করেন,পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এরপর যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় মাস্টার্স শেষ করেন। ৩৪তম বিসিএস ক্যাডারের চৌকস এই কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিসিএস ৩৪ তম ব্যাচের কর্মকর্তা ফারজানা রহমান ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সোনারগাঁয়ে যোগদান করে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কক্সবাজার সদরে সততার সহিত নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।

সোনারগাঁয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকালে তাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি দেয়া হয়। 

সোনারগাঁয়ে ইউএনও হিসেবে যোগদানের পর সর্বদাই তিনি নিজের সেরাটা দিয়ে প্রশাসনের সব কাজের পাশাপাশি মানুষের জন্য কাজ করেছেন বিরামহীনভাবে। এছাড়া বাঁধা উপেক্ষা করে তিনি সাহসিকতার মধ্য দিয়ে সৃষ্টিশীল ও ব্যতিক্রমী কর্মযজ্ঞ করে উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেন। এ কারণে অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হন ফারাজানা রহমান।

সোনারগাঁ থাকাকালীন সময়ে উপজেলার মানুষের কল্যাণসহ নাগরিক সেবা দিয়ে প্রশংসা করিয়েছেন তিনি। 

ফারজানা রহমান বলেন, পদোন্নতি কাজ করার বড় সুযোগ। তবে সোনারগাঁয়ে দায়িত্বকালীন সময়ে সব শ্রেণিপেশার মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। নিজের দায়িত্ব ও কর্তব্যবোধ থেকে সোনারগাঁ বাসীর জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি। যেখানেই দায়িত্ব পালন করি না কেন,সোনারগাঁ বাসীর কথা মনে থাকবে আমার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট