1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কোন ভাবেই থামছে না বাপ বেটার ইয়াবা ব্যবসা! - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে রিকশাচালকের লাশ ডোবায়, অজ্ঞাত নারীর মরদেহ সড়কের পাশে—তদন্তে পুলিশ সরকারি অফিস দখলে বিএনপি: দলীয় কার্যালয়ে পরিণতের অভিযোগে তীব্র ক্ষোভ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক বিদ্যুৎ কোন ভাবেই থামছে না বাপ বেটার ইয়াবা ব্যবসা! জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি নাগরিক দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেয়া হয়েছে-এমপি আল আমিন বন্দরে নারীসহ ৬ অপরাধী গ্রেপ্তার বন্দরে ফুটওভার ব্রীজের দাবীতে মানববন্ধন ফতুল্লায় বিস্ফোরণ : দগ্ধ বাবা আব্দুল কাদেরের মৃত্যু, শংকায় ৩ পুত্র মর্গ্যান স্কুলের কমিটিতে জোড়া খুনের প্রধান আসামী জাহাঙ্গীর

কোন ভাবেই থামছে না বাপ বেটার ইয়াবা ব্যবসা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কোন ভাবেই থামানো যাচ্ছে না বাপ বেটার ইয়াবা ব্যবসা। একাধিক গণমাধ্যমে বাপ জালান এবং কুলাঙ্গার পুত্র হুমায়ুনের অপকর্মের বিষয়ে সংবাদ প্রতিবেদন আকারে প্রকাশিত হলেও তাদের বিষয়ে নীরব প্রশাসন। উল্টো অভিযোগ উঠেছে, বাপ বেটার মাদক ব্যবসা বন্ধে যে সকল যুব সমাজ প্রতিরোধ গড়ে তুলেছেন তাদের বিরুদ্ধেই মিথ্যা অপবাদ দিয়ে পুলিশি হয়রানী করার। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে কোন অদৃশ্য শক্তির বলে এখনো তারা বীরদর্পে এলাকায় মাদক ব্যবসা চালাচ্ছে? আর কেনই বা মাদক ব্যবসায়ী বাপ বেটাকে পুলিশ গ্রেপ্তার করছেন না?

সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লায় বাপ বেটার মাদকের ব্যাপক বিস্তার লাভ করেছে। এদিকে, গত কিছুদিন ধরে ফতুল্লার বিসিক, পঞ্চবটি, পুলিশ লাইন, রহমান গার্মেন্ট এবং লোহার মার্কেটের সামনে মাদকের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে বাপ ছেলের একটি গ্রুপ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত একাধিক সেলসম্যানের মাধ্যমে প্রতিদিন শত শত পিচ মরনঘ্যাতি নেশা ইয়াবার পাইকারী ও খুঁচরা বেচাকেনা করে আসছে বলে অভিযোগ উঠেছে।

তবে, সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে এ ধরনের অপকর্ম বর্তমান বিরোধী দল এনসিপির নাম ভাঙ্গিয়ে করে আসলেও রহস্যজনক কারনে নীরব রয়েছে দলটির জেলা এবং উপজেল পর্যায়ের নেতৃবৃন্দ। গত কয়েকদিন ধরেই এই বাপ ছেলের অপকর্মের ফিরিস্তি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসলেও এনসিপি’র নেতৃবৃন্দের রহস্যজনক নীরবতাই এই বাপ ছেলের অপকর্মকে অদৃশ্যভাবে সায় দেয়ার সামিল বলে সচেতন মহল মনে করছেন।

সূত্রমতে, ময়মনসিংহ ভালুকা থানাধীন এলাকায় আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন জালাল ও তার ছেলে হুমায়ুন। আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন এই বাপ ছেলে। ৫-ই আগষ্টের পরবর্তী সময়ে হাসিনা সরকারের পতনের পর পরই এলাকা থেকে পালিয়ে এসে ফতুল্লার বিসিক এলাকায় বসবাস শুরু করেন তারা। এরপর থেকেই এনসিপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে জালাল ও তার ছেলে হুমায়ুন। ইদানিং ফতুল্লার বিসিক, পঞ্চবটি, পুলিশ লাইন, রহমান গার্মেন্ট এবং লোহার মার্কেটের সামনে মাদকের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে বাপ ছেলের এক গ্রুপটি। প্রতিদিন শত শত পিচ ইয়াবার পাইকারী ও খুঁচরা ইয়াবা বিক্রি করে আসছে তার বাহিনীর লোকজন। আর বাপ ছেলের এ মাদকের ছোবলে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে যুব সমাজ। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে বাপ ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন সমাজ।

এ ব্যাপারে এমপি আল আমিনের মুখপাত্র আলিফ দেওয়ান বলেন, আমরা কোন চাঁদাবাজ কিংবা মাদক ব্যবসায়ীকে আশ্রয় প্রশ্রয় কখনো দেইনি। যেহেতু, একটি প্রতারকচক্র এনসিপির নাম ভাঙ্গিয়ে প্রতারনা করে যাচ্ছে তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। এছড়াও, এনসিপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট