1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
স্বাস্থ্য বিভাগে বদলি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

স্বাস্থ্য বিভাগে বদলি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাখাওয়াত হোসেনকে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।

সোমবার (১১ মে) জারি করা এ আদেশে বলা হয়, তিনি আগামী ১৭ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ওইদিন বিকেলেই তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

এদিকে, এর আগে ১০ মে জারি করা আরেক আদেশে সেতু বিভাগের সিনিয়র সহকারী সচিব রিনাত ফৌজিয়াকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।

ওই আদেশে আরও বলা হয়, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়া কর্মকর্তাকে তার পদায়িত জেলায় দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট