1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে পাইপ গান ও কার্তুজের খোসাসহ মুরাদ গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে পাইপ গান ও কার্তুজের খোসাসহ মুরাদ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।

‎গ্রেপ্তার আসামি সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিস এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মো.মুরাদ (৩০)।

‎পুলিশ জানায়, ১১ মে ( সোমবার) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন মদিনাবাগ এলাকায় রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি করে হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করে পুলিশ।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের
প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট