1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ম্যাগনেট সাব্বিরের ইয়াবা ব্যবসা! - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :

আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ম্যাগনেট সাব্বিরের ইয়াবা ব্যবসা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার হরিহরপাড়া আমতলাসহ আশে পাশের এলাকায় কোন ভাবেই নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছে না মাদক ব্যবসা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেও প্রশাসনক বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদক ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছে তাদের মাদক ব্যবসা।

সূত্রে জানা যায়, ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়া, শীষমহল, আমতলা, ঢালীপাড়া, প্রেমরোডসহ আশে পাশের এলাকায় সাব্বির ওরফে ম্যাগমেট সাব্বির নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী দেদারছে বিক্রি করে আসছে ইয়াবা। একাধিক সেলসম্যানের মাধ্যমে প্রতিদিন শত শত ইয়াবার পাইকারী ও খুঁচরা ব্যবসা চালিয়ে আসছে এই ম্যাগনেট সাব্বির। বয়স অল্প হলেও মাদক বেচাকেনার দিক দিয়ে পারদর্শী এই মাদক বিক্রেতা সাব্বিরের ইয়াবার ছোবলে ধ্বংস হচ্ছে যুব সমাজ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত একাধিক সেলসম্যানের মাধ্যমে প্রতিদিন শত শত পিছ ইয়াবা বিক্রি করে আসছে এই ম্যাগনেট সাব্বির।

এদিকে, মাদকের টাকা জোগাড়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ছে স্থানীয় যুব সমাজ এবং অবনতির দিকে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। তাই এলাকার যুব সমাজকে রক্ষাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মাদক ব্যবসায়ী সাব্বিরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মাদক ব্যবসায়ী ম্যাগনেট সাব্বিরের বিষয়ে জানতে চাওয়া হলে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব জানান, এর আগে মাদক ব্যবসায়ী সাব্বিরকে ইয়াবাসহ গ্রেপ্তার করে চালান করা হয়েছিল। জামিনে বের হয়ে আবারো ইয়াবা ব্যবসা চালু করেছে সাব্বির। দ্রুত সময়ের মধ্যে মাদক ডিলার সাব্বিরকে গ্রেপ্তার করা হবে বলে তিনি আশ্বস্থ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট