1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শীতলক্ষ্যায় পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই উজ্জল পলাতক ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের ৫ জনেরই মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী সোনারগাঁয় মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে কোরবানির হাটগুলোর নিয়ন্ত্রন বিএনপির কব্জায়! সোনারগাঁওয়ে ট্রাকচাপায় রিকশাচালক নিহত, ট্রাক ও চালক আটক নারায়ণগঞ্জে উগ্র মেজাজের নেতানিয়াহুকে দেখতে খামারে ভিড় রূপগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১ সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভূমি সহকারী কর্মকর্তার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষনা করলেন খেলাফত মজলিস

শীতলক্ষ্যায় পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে পুলিশ কনস্টেবল মহসিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৮ মে) ভোরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতের দিকে শীতলক্ষ্যা নদীতে টহলরত অবস্থায় বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় পুলিশের একটি ট্রলার ডুবে যায়।

এ সময় ট্রলারে থাকা তিনজন পুলিশ সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও কনস্টেবল মহসিন নিখোঁজ ছিলেন। পরে শুক্রবার ভোরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। স্থানীয়দের মধ্যেও এ নিয়ে নানা গুঞ্জন চলছে।

এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত (শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট) পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফলে ঘটনাটির প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিস্তারিত আসছে……

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট