1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ কলেজ শাখার পুনর্গঠন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেয়াদবদের মাইনাস করে হেফাজতের কমিটি গঠনের আহ্বান জানালেন মা.আউয়াল জিমখানা কলোনীতে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৯ প্রাক্তন প্রেমিক কতৃক হামলার শিকার গণ অধিকার পরিষেদর নেত্রী উপজেলা পরিষদের সভায় আ.লীগের ৬ চেয়ারম্যান, আড়াইহাজার জুড়ে সমালোচনা ৩ দফা দাবিতে শহরে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ কলেজ শাখার পুনর্গঠন উন্নয়নে পিছিয়ে ফতুল্লা : সিটি কর্পোরেশন চান এমপি, বিএনপি নেতা রিয়াদ চান পৌরসভা বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফতুল্লায় পুলিশের উপর হামলা, চাঁদাবাজদের ছিনিয়ে নিল সন্ত্রাসীরা উচ্ছেদ কর্মীদের ওপর হামলার ঘটনায় মামালা, আসামি দেড়শ

ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ কলেজ শাখার পুনর্গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ কলেজ শাখা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (৬ মে) কমিটি পুনর্গঠন সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি সৃজয় সাহা।

‎সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে মৌমিতা আক্তার এবং সদস্য সচিব হিসেবে তাহমিদ আনোয়ারকে মনোনীত করা হয়।‎

‎নবনির্বাচিত আহ্বায়ক মৌমিতা আক্তার বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন সবসময় শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে এবং শিক্ষার্থীদের স্বার্থই তাদের একমাত্র অগ্রাধিকার।”

তিনি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অযৌক্তিকভাবে ৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে তা প্রত্যাহারেরও দাবি জানান।

একইসঙ্গে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নির্ধারণেরও দাবি জানান তিনি।

‎সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, “শিক্ষার্থীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা তাদের রাজনৈতিক অঙ্গীকার।”

তিনি শহরে নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে শহরের ভেতর থেকে বাস টার্মিনাল অপসারণ ও কলেজের সামনে অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবি জানান।

‎সভায় নেতৃবৃন্দ একটি শিক্ষাবান্ধব নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে তাদের আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন:‎ যুগ্ম আহ্বায়ক অপূর্ব রায় ও শেখ সাদি, যুগ্ম সদস্যসচিব মুয়াজ সাফাত, সদস্য ফাতেমা আক্তার সুরভী, শিফা, আব্দুল আহাদ ও শান্ত চক্রবর্তী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট