1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাসভাড়া কমানো ও হাফ পাসের দাবি ছাত্র ফেডারেশনের - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান সেন্টু ও জাকির, অন্য পাঁচটি ইউনিয়ন পরিস্থিতির শিকার ছিলো সেই সময় বহাল তরিয়তে নৌকার চেয়ারম্যান সেন্টু ও ঘি জাকির, অন্য ৫ ইউনিয়ন ছিল পরিস্থিতির স্বীকার! ফতুল্লায় মাদকের আস্তানায় র‍্যাব-পুলিশের অভিযান, আটক ১০ শহরের উন্নয়নের নামে কিছু মানুষ অর্থনৈতিক সুবিধা নিয়েছে-এমপি কালাম নাসিক: হকারদের অবস্থান কর্মসূচী, পুলিশের বাধা নাগরিক সমস্যা: বন্দরে পিডিবি’র দেয়াল, প্রতিবাদে মানববন্ধন বন্দরের মদনগঞ্জে তীব্র পানি সংকট বাসভাড়া কমানো ও হাফ পাসের দাবি ছাত্র ফেডারেশনের কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে গণসংযোগ নারায়ণগঞ্জ ক্লাবে ‘স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট’র পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত

বাসভাড়া কমানো ও হাফ পাসের দাবি ছাত্র ফেডারেশনের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহনের ভাড়া বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস সুবিধা বন্ধের প্রতিবাদে বাস কাউন্টার পরিদর্শন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা। এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও বিআরটিএ পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন।

মঙ্গলবার (৫ মে) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ছাত্র ফেডারেশন।

তারা জানান, শহরের বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শনকালে বাস কর্তৃপক্ষ জানায়, গত ২৩ এপ্রিল থেকে ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থী ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্ত অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত এবং সপ্তাহে মাত্র পাঁচ দিন শিক্ষার্থী ভাড়া কার্যকর থাকবে।

এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎকালে ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদুর রহমান বলেন, “ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহনের ভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা নির্ধারণ করা একটি একতরফা ও লুণ্ঠনমূলক সিদ্ধান্ত। বাস মালিকরা সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা বিবেচনা না করেই যখন-তখন ভাড়া বাড়াচ্ছেন।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও ভাড়া কমানো হয় না। অথচ সামান্য অজুহাতে রাতারাতি ভাড়া বাড়ানো হচ্ছে। যাত্রীসেবা যেখানে মূল উদ্দেশ্য হওয়ার কথা, সেখানে এটি এখন লুটপাটের হাতিয়ারে পরিণত হয়েছে।”

সাইদুর রহমান জানান, ২০২৫ সালের ২০ আগস্ট একইভাবে ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা করা হলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রশাসন ও মালিকপক্ষ আলোচনায় বসতে বাধ্য হয়। তখন ভাড়া ৫০ টাকা বহাল রাখা এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহে সাত দিন শর্তহীন হাফ পাস কার্যকর রাখার সিদ্ধান্ত হয়। তবে পরবর্তীতে পরিবহন কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত অমান্য করে হাফ পাস বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন তিনি।

নেতৃবৃন্দ আরও বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে অতিরিক্ত ভাড়া সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এ সময় তারা দুই দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— বর্ধিত ৫ টাকা ভাড়া প্রত্যাহার করে পূর্বের ৫০ টাকা বহাল রাখা এবং সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা কোনো শর্ত ছাড়াই সকল শিক্ষার্থীর জন্য হাফ পাস কার্যকর করা।

অন্যথায় নারায়ণগঞ্জের ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
সাক্ষাতের একপর্যায়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও বিআরটিএ পরিচালক বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন। তারা জানান, সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে শিগগিরই একটি বৈঠক আয়োজন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট