1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ইউসুফ নারায়ণগঞ্জে পরিবেশ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রিয়াদ চৌধুরী’র প্রচেষ্টা ও মামুন মাহমুদের সহযোগিতায় খাল খননে স্বস্তি ফিরেছে ফতুল্লায়, টানা বৃষ্টিতেও নেই জলজট ৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো

৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নে অবস্থিত ৩৯ নম্বর কাজহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি শ্রেণির মোট ৩১৩ জন শিক্ষার্থীর পাঠদান করছেন মাত্র ৩ জন শিক্ষিকা। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও প্রধান শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে আশপাশের প্রায় ১০টি গ্রামের শিক্ষার্থীদের একমাত্র ভরসা।

এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব থাকায় প্রতিবছর এখানেই ভর্তি হয় শত শত শিক্ষার্থী। তবে শিক্ষক সংকটের কারণে বর্তমানে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর প্রধান শিক্ষক দুলাল মিয়া বদলি হয়ে চলে যাওয়ার পর থেকে এখনো নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে শিক্ষিকা মমতাজ আক্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করে আসছেন।

নিয়ম অনুযায়ী এই বিদ্যালয়ে অন্তত সাতজন শিক্ষক থাকার কথা থাকলেও পাঁচজনের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে চারজন শিক্ষিকা কর্মরত থাকলেও একজন মাতৃত্বকালীন ছুটিতে থাকায় নিয়মিত ক্লাস নিচ্ছেন মাত্র তিনজন। এর মধ্যে আবার একজনের বদলির আদেশও রয়েছে। ফলে এই তিনজন শিক্ষিকাকেই প্রতিদিন সবগুলো শ্রেণির ক্লাস পরিচালনা করতে হচ্ছে।

এতে করে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ করেন। শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা অর্জন করতে পারছে না এবং শিক্ষিকাদের ওপরও চাপ বাড়ছে।

এ পরিস্থিতিতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, এভাবে চলতে থাকলে শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তিই দুর্বল হয়ে পড়বে। দ্রুত শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

শিক্ষিকাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়টি বন্দর উপজেলা থেকে অনেক দূরে হওয়ায় যাতায়াতে বাড়তি সময় ও খরচ লাগে।

এ কারণে দূরের শিক্ষকরা এখানে আসতে আগ্রহী হন না। অনেকেই নিয়োগ পাওয়ার পর কিছুদিনের মধ্যেই বদলি নিয়ে অন্যত্র চলে যান। ফলে শিক্ষক সংকট দীর্ঘদিন ধরে থেকেই যাচ্ছে। এর পাশাপাশি নিয়মিত পাঠদানের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রশাসনিক কাজও সামলাতে হচ্ছে শিক্ষিকাদের।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মমতাজ আক্তার বলেন, ‘আমরা সীমিত জনবল নিয়ে যথাসাধ্য চেষ্টা করছি শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যেতে। তবে পর্যাপ্ত শিক্ষক না থাকায় কাঙ্ক্ষিত মান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। শিক্ষক নিয়োগের জন্য জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আশা করছি, খুব শিগগিরই নতুন শিক্ষক পাব।

বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন বলেন, ‘বিদ্যালয়টির শিক্ষক শূন্যপদের বিষয়টি আমাদের জানা আছে। সরকারি নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নিয়োগ সম্পন্ন হলেই আমরা দ্রুত এই বিদ্যালয়ের শূন্যপদগুলো পূরণ করতে পারব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট