1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অনলাইনে প্রতারণা: বন্দরে প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বৈশ্বিক মন্দা রপ্তানি কমার বড় নিয়ামক হিসেবে কাজ করছে-শিল্পমন্ত্রী সিদ্ধিরগঞ্জে থানা ব্যারাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু রূপগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে মারধর: গর্ভের সন্তান নষ্টের অভিযোগ অনলাইনে প্রতারণা: বন্দরে প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক মরহুম পিতার বদলি হজ্ব পালনে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের মোতাওয়াল্লী বুলবুল ইসলাম মোবাইলে হত্যার কথা ফাঁস, ফতুল্লায় প্রবাসীর বাড়িতে কিশোরের লাশ বন্দরে ধর্ষনের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেপ্তার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার সব সময় আন্তরিক-দিপু ভূইয়া ফতুল্লায় গুদামের আগুন নিয়ন্ত্রণে

অনলাইনে প্রতারণা: বন্দরে প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে অনলাইন শপিংয়ের নামে প্রতারণার অভিযোগে চার সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন, ৫টি বাটন ফোন, ২১টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড এবং নগদ ৫১ হাজার ৬৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী থানার ডি ব্লকের ২২ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়ির সপ্তম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বন্দর থানার এসআই মো. আল আমিনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন—রুহুল আমিন শেখ ওরফে মুরাদ (২৯), মো. মিজান (২০), মো. বাইজিদ বিশ্বাস (১৯) ও মো. জুয়েল শেখ (২১)। তাদের সবার বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলায়।

পুলিশ জানায়, ভুক্তভোগী মোসা. জাকিয়া (৩১) অনলাইনে বিজ্ঞাপন দেখে গত ১২ এপ্রিল “Colour Brand BD” নামে একটি ফেসবুক পেজ থেকে পোশাকের অর্ডার দেন। পরে তিনি ৫১ হাজার ৬৩০ টাকা প্রতারণার শিকার হন। এ ঘটনায় তিনি বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৫ অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট