1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

বন্দরে ধর্ষনের বিচার চাওয়ায় নারীর চুল কেটে দিল অভিযুক্তরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ধর্ষণের বিচার চাওয়ায় এক গৃহকর্মী নারীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগকারী নারী কুমিল্লার বাসিন্দা। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে বন্দরের মদনপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন এবং কাজ করতেন স্থানীয় একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে।

ভুক্তভোগীর অভিযোগ, গত শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির মালিক তাকে ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে তিনি দেখেন, বাসায় মালিক একাই আছেন। এক পর্যায়ে কাজ করার সময় বাবুল মিয়া তাকে কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি মালিকের স্ত্রীকে জানিয়ে বিচার দাবি করলে উল্টো ওই নারীকে মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্ত স্বামী-স্ত্রী মিলে মাথার চুলও কেটে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা আশরাফ উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট