1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক স্পটে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ বেয়াদবদের মাইনাস করে হেফাজতের কমিটি গঠনের আহ্বান জানালেন মা.আউয়াল জিমখানা কলোনীতে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৯ প্রাক্তন প্রেমিক কতৃক হামলার শিকার গণ অধিকার পরিষেদর নেত্রী উপজেলা পরিষদের সভায় আ.লীগের ৬ চেয়ারম্যান, আড়াইহাজার জুড়ে সমালোচনা ৩ দফা দাবিতে শহরে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ কলেজ শাখার পুনর্গঠন উন্নয়নে পিছিয়ে ফতুল্লা : সিটি কর্পোরেশন চান এমপি, বিএনপি নেতা রিয়াদ চান পৌরসভা বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফতুল্লায় পুলিশের উপর হামলা, চাঁদাবাজদের ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

লিজা আক্তার:
১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ পাঠানতলি এলাকায় নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই আয়োজন করা হয়।

এ সময় মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব হতদরিদ্র মানুষ কে নিশ্চিত করেন, যাদের বাচ্চা টাকা অভাবে লেখাপড়া করতে পারছে না তাদের ফ্রিতে লেখাপড়া করাবে এবং যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না তাদের ফ্রিতে চিকিৎসা করার ব্যবস্থা করে দিবেন।

এছাড়াও নারায়নগঞ্জ চাষাড়া শহিদ মিনার থেকে শুরু করে আশেপাশের এলাকার অটো রিকশা চালকদের মাঝে পাঞ্জাবি বিতরন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল, বিএনপি নেতা মোমেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট