1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সম্মুখ সারির জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে নারায়ণগঞ্জ জেলা জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের পাদদেশে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ‘২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান স্মরণ করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়ে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল, সেই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই শহীদদের আত্মা শান্তি পাবে।

তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে তিনি সবসময় তাদের পাশে থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট