1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র দোয়া ও ইফতার মাহফিল - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ‘দৈনিক দেশ রূপান্তর’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সোনারগাঁয়ে আনারসবোঝাই পিকআপ উল্টে নিহত ২ সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, দুই কোটি টাকা লুট বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, মামলা পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম নতুন কুঁড়ি ২০২৬ অনুষ্ঠানে ওসমানী স্টেডিয়ামে ফাঁকা! রূপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ‘প্রভাবের রাজনীতি’ নিয়ে নতুন বিতর্ক: অভিযোগের কেন্দ্রবিন্দুতে গিয়াস পরিবার প্রধানমন্ত্রী ফতুল্লাবাসীর দুর্ভোগ লাঘবে বদ্ধ পরিকর-মামুন মাহমুদ খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাংবাদিকদের কল্যাণে গড়ে উঠা সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র অস্থায়ী কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও দৈনিক খবর প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক এস এম ইকবাল রুমি, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকা’র সম্পাদক এস এম ইমদাদুল হক মিলন, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, নারায়ণগঞ্জ জেলা রিপোটার্স ইউনিটি’র সভাপতি মোঃ শহীদুল্লাহ রাসেল, সাপ্তাহিক প্রতিনিয়ত পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু, দৈনিক রুদ্র কন্ঠ পত্রিকার সম্পাদক শাহ আলম তালুকদার।

উপস্থিত মেহমানগন তাদের বক্তব্যে বলেন, নিরপেক্ষ সংবাদিক সংগঠন হিসেবে এই সংগঠন যেনো সব সময় কাজ করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এটাই হোক লক্ষ্য এবং উদ্দেশ্যে। সেই সাথে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এসময় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এএইচ এম সেকান্দার আলী, মোঃ শাহ আলম, এম আর হায়দার রানা, মোঃ আসলাম মিয়া, কাজী আনিসুল হক হীরা, আবুল কালাম আজাদ, গাজী মোঃ সোহেল, সাদ্দাম হোসেন হোসেন মুন্না, মোঃ আল আমিন, জসিম উদ্দিন, জুবেল হাসান রানেল, হারুন অর রশিদ সাগর, মোঃ সাদ্দাম হোসেন মীর্জা, জাকির আহমেদ, শাহিন আহমেদ, মোঃ সাজ্জাদ আহমেদ, মোঃ শাহ আলম, শিপন জোমাদ্দার, মোঃ আসাদুজ্জামান তালুকদার, মোঃ রাকিবুল হাসান ও রাব্বি আয়ানসহ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট