1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাজনীতি হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গোষ্ঠীস্বার্থের জন্য নয়-তারিকুল সুজন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

রাজনীতি হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গোষ্ঠীস্বার্থের জন্য নয়-তারিকুল সুজন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী তারিকুল ইসলাম সুজন বলেছেন, “আমি ভাগবাটোয়ারা করতে আসিনি। নারায়ণগঞ্জ শহর-বন্দরকে বদলাতে এসেছি। এখানে রাজনীতি হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠীস্বার্থের জন্য নয়।”

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ উন্নয়নের নামে প্রতারণার শিকার হয়েছেন। নাগরিক সেবা, নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। “শহরকে আর অনিশ্চয়তার মধ্যে থাকতে দেওয়া যাবে না। স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতা হবে আমার রাজনীতির মূল ভিত্তি।”

তারিকুল আরও জানান, শহর-বন্দরকে ভয়াবহ যানজট, জলাবদ্ধতা, মাদক, কিশোর গ্যাং, দখলদারিত্ব ও সন্ত্রাস থেকে মুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “ভয়মুক্ত নারায়ণগঞ্জ গড়তে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই। জনপ্রতিনিধি মানে ক্ষমতার মালিক নয়, জনগণের সেবক।”

তিনি সব দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জকে একটি আধুনিক, শান্তিময় ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট