1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

ফতুল্লায় হাতপাখা প্রার্থীর গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী সোমবার (২ ফেব্রুয়ারি) ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন।

তিনি বলেন, “জুলাই অভ্যূত্থান যে স্বপ্ন নিয়ে হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। মানুষ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক থেকে মুক্তি চেয়েছিল। কিন্তু জুলাই আন্দোলনের পরে কিছু কিছু দলের নেতারা আগের ফ্যাসিবাদী রূপে ফিরে যাচ্ছে। বিশেষ করে ফতুল্লায় নতুন চাঁদাবাজ ও সন্ত্রাসের আবির্ভাব হয়েছে, যারা ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপর জুলুম চালাচ্ছে। আমরা এ ধরনের পরিস্থিতি আর সহ্য করব না।”

মুফতি ইসমাঈল সিরাজী আরও বলেন, “নির্বাচিত হলে জুলাই অভ্যুত্থানের চেতনায় ফতুল্লা চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত হবে। জনগণ যেন নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”

এই সময় স্থানীয় নেতা ও সমর্থকরা উপস্থিত ছিলেন এবং পথসভায় অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট