1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সম্প্রদায় নয় মানুষ হিসেবে কাজ করতে চাই- মুফতি. কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক স্পটে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ বেয়াদবদের মাইনাস করে হেফাজতের কমিটি গঠনের আহ্বান জানালেন মা.আউয়াল জিমখানা কলোনীতে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৯ প্রাক্তন প্রেমিক কতৃক হামলার শিকার গণ অধিকার পরিষেদর নেত্রী উপজেলা পরিষদের সভায় আ.লীগের ৬ চেয়ারম্যান, আড়াইহাজার জুড়ে সমালোচনা ৩ দফা দাবিতে শহরে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ কলেজ শাখার পুনর্গঠন উন্নয়নে পিছিয়ে ফতুল্লা : সিটি কর্পোরেশন চান এমপি, বিএনপি নেতা রিয়াদ চান পৌরসভা বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফতুল্লায় পুলিশের উপর হামলা, চাঁদাবাজদের ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

সম্প্রদায় নয় মানুষ হিসেবে কাজ করতে চাই- মুফতি. কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সম্প্রদায় নয় মানুষ হিসেবে কাজ করতে চাই।সমতার ভিত্তিতে সমমর্যাদার ভিত্তিতে বসবাস করতে চাই। ফতুল্লাবাসীর সকলের জন্য সঠিক নাগরিক সেবা নিশ্চিত করতে চাই। সনাতন ধর্মাবলম্বীদের জন্য নিরাপত্তা নিশ্চিত সহ সমমর্যাদা নিয়ে সমাজে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে চাই। এলাকা থেকে অবহেলিত শব্দটি দূর করতে আপনাদের সাহায্য চাই। নারায়ণগঞ্জ-৪ বিএনপি সমর্থিত জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময়কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

৩০ জানুয়ারি (শুক্রবার) রাতে ফতুল্লার হরিহরপাড়া শীষমহল এলাকার শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর রাধাগোবিন্দ বিগ্রহ মন্দিরের সনাতন ধর্মালম্বীদের সাথে নির্বাচনী মত বিনিময় উক্ত সভা অনুষ্টিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, বিভিন্ন দল হিন্দু সম্প্রদায়কে ভোটের রাজনীতি হিসেবে ব্যবহার করে এসেছে।

আমরা সমতার ভিত্তিতে বাংলাদেশ চাই। যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমতার ভিত্তিতেনসমমর্যাদায় বসবাস করতে পারে। বিগত ৫ আগষ্টের সরকার পতনের পরে ফতুল্লার সনাতনী ধর্মের সকল মানুষ যে ভাবে শান্তিতে বসবাস করেছেন ভবিষ্যতেও তারা শান্তিতে বসবাস করতে পারবে।

অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক আমিনুল হাসান লিটন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কৃষ্ণকলি শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর বিগ্রহ মন্দিরের সাধারন সম্পাদক রাম প্রসাদ ঘোষ।

অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: রিপন, প্রচার সম্পাদক আক্তার হোসেন, ক্যাশিয়ার মোঃ তৈয়ব আলী, যুবদল নেতা মোঃ রানা, সুজন, রাজীব, জিতেন দাস, শিবু দাস, মামুন, বিএনপি নেতা সুজন ঢালী, মনির, মাহাবুব, মারুফসহ শতশত নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট