1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নেতা হয়ে নয়, আপনাদের ভালোবাসায় থাকতে চাই: মান্নান - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহরের উন্নয়নের নামে কিছু মানুষ অর্থনৈতিক সুবিধা নিয়েছে-এমপি কালাম নাসিক: হকারদের অবস্থান কর্মসূচী, পুলিশের বাধা নাগরিক সমস্যা: বন্দরে পিডিবি’র দেয়াল, প্রতিবাদে মানববন্ধন বন্দরের মদনগঞ্জে তীব্র পানি সংকট বাসভাড়া কমানো ও হাফ পাসের দাবি ছাত্র ফেডারেশনের কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে গণসংযোগ নারায়ণগঞ্জ ক্লাবে ‘স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট’র পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত শহরে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ দুইজন আটক রূপগঞ্জে পুলিশের উপর হামলা: যুবদল থেকে বহিষ্কার শামীম আড়াইহাজারে মা বাবাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ছেলের কারাদন্ড

নেতা হয়ে নয়, আপনাদের ভালোবাসায় থাকতে চাই: মান্নান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরীক্ষিত ও ত্যাগী নেতাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করেছেন। আমি কখনো নেতা হওয়ার চিন্তা করে রাজনীতি করিনি। নেতা হয়ে নয়, আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও পৌরসভার দরপত ঈদগাঁ মাঠে আয়োজিত নির্বাচনি প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাটি সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, ভোট পাওয়ার জন্য আমরা মিথ্যা আশ্বাস দেই না। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, কৃষকদের দেওয়া হবে বিনাসুদে ঋণ।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠান, তাহলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ, মা-বোনদের বৈধ গ্যাস সংযোগের ন্যায্য দাবি পূরণ করা হবে।

সভায় তিনি দলীয় শৃঙ্খলার কথা উল্লেখ করে বলেন, কিছু নেতা দল থেকে বহিষ্কৃত হয়ে বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা বেঈমান ছাড়া কিছু নয়। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, আব্দুল হানিফ, সোনারগাঁ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, সালেহ মুসা, আল-আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট