1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
১২ তারিখে মহা বিপ্লব ঘটবে-মুফতি.কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকের আস্তানায় র‍্যাব-পুলিশের অভিযান, আটক ১০ শহরের উন্নয়নের নামে কিছু মানুষ অর্থনৈতিক সুবিধা নিয়েছে-এমপি কালাম নাসিক: হকারদের অবস্থান কর্মসূচী, পুলিশের বাধা নাগরিক সমস্যা: বন্দরে পিডিবি’র দেয়াল, প্রতিবাদে মানববন্ধন বন্দরের মদনগঞ্জে তীব্র পানি সংকট বাসভাড়া কমানো ও হাফ পাসের দাবি ছাত্র ফেডারেশনের কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে গণসংযোগ নারায়ণগঞ্জ ক্লাবে ‘স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট’র পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত শহরে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ দুইজন আটক রূপগঞ্জে পুলিশের উপর হামলা: যুবদল থেকে বহিষ্কার শামীম

১২ তারিখে মহা বিপ্লব ঘটবে-মুফতি.কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ১২ তারিখে খেজুর গাছ প্রতীকের পক্ষে গণমানুষের মহা বিপ্লব ঘটবে—এমন দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

নারায়ণগঞ্জ-৪ আসনে প্রতীক বরাদ্দের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মুফতি মনির কাসেমী বলেন,
“দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জুলুম, নির্যাতন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আগামি ১২ তারিখ খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে জনগণ তাদের নীরব প্রতিবাদকে মহা বিপ্লবে রূপান্তর করবে।”

তিনি আরও বলেন,
“খেজুর গাছ কোনো সাধারণ প্রতীক নয়—এটি ধৈর্য, ত্যাগ ও সংগ্রামের প্রতীক।
এই প্রতীকের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং মানুষের হারানো অধিকার ফিরে আসবে। আমরা কারও বিরুদ্ধে নই, আমরা অন্যায়ের বিরুদ্ধে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
“ভোটকেন্দ্র পাহারা দেওয়া, ভোটারদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বিজয় আমাদের খুব কাছেই—শুধু প্রয়োজন নিষ্ঠা ও ঐক্য।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘খেজুর গাছের জয় হোক’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’সহ নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, তরুণ সমাজ, ওলামায়ে কেরাম, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণ এই নির্বাচনে খেজুর গাছ প্রতীকের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। জনগণের এই জাগরণই ২১ তারিখের নির্বাচনে পরিবর্তনের স্পষ্ট বার্তা দেবে।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ এবং নির্বাচনী প্রস্তুতি সভা চালিয়ে যাচ্ছেন।

দলীয় সূত্র জানায়, ভোটের আগ পর্যন্ত প্রতিটি এলাকায় ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খেজুর গাছ প্রতীককে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনে যে ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি হয়েছে, তা নির্বাচনী ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট