1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকের আস্তানায় র‍্যাব-পুলিশের অভিযান, আটক ১০ শহরের উন্নয়নের নামে কিছু মানুষ অর্থনৈতিক সুবিধা নিয়েছে-এমপি কালাম নাসিক: হকারদের অবস্থান কর্মসূচী, পুলিশের বাধা নাগরিক সমস্যা: বন্দরে পিডিবি’র দেয়াল, প্রতিবাদে মানববন্ধন বন্দরের মদনগঞ্জে তীব্র পানি সংকট বাসভাড়া কমানো ও হাফ পাসের দাবি ছাত্র ফেডারেশনের কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে গণসংযোগ নারায়ণগঞ্জ ক্লাবে ‘স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট’র পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত শহরে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ দুইজন আটক রূপগঞ্জে পুলিশের উপর হামলা: যুবদল থেকে বহিষ্কার শামীম

নারায়ণগঞ্জে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের চারটি সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী ও বহিষ্কৃত প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এসব প্রতীক দেওয়া হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. দুলাল হোসেন পেয়েছেন জাহাজ প্রতীক। নারায়ণগঞ্জ-২ আসনে বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুরের আবেদনের ভিত্তিতে তাকে কলস প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী শাহ আলম হরিণ প্রতীক পেয়েছেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার আবেদনের নিষ্পত্তি করা হয়।

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রেজাউল করিমের ভাগ্যে জোটে ঘোড়া প্রতীক। একই সঙ্গে নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির বহিষ্কৃত প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন পেয়েছেন ফুটবল প্রতীক।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন এবং শান্তিপূর্ণভাবে ভোটের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট