1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপি ক্ষমতায় আসলে কোনো অন্যায় করা হবে না-এড.সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকের আস্তানায় র‍্যাব-পুলিশের অভিযান, আটক ১০ শহরের উন্নয়নের নামে কিছু মানুষ অর্থনৈতিক সুবিধা নিয়েছে-এমপি কালাম নাসিক: হকারদের অবস্থান কর্মসূচী, পুলিশের বাধা নাগরিক সমস্যা: বন্দরে পিডিবি’র দেয়াল, প্রতিবাদে মানববন্ধন বন্দরের মদনগঞ্জে তীব্র পানি সংকট বাসভাড়া কমানো ও হাফ পাসের দাবি ছাত্র ফেডারেশনের কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে গণসংযোগ নারায়ণগঞ্জ ক্লাবে ‘স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট’র পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত শহরে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ দুইজন আটক রূপগঞ্জে পুলিশের উপর হামলা: যুবদল থেকে বহিষ্কার শামীম

বিএনপি ক্ষমতায় আসলে কোনো অন্যায় করা হবে না-এড.সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দল যে মার্কা যার হাতে তুলে দিয়েছে তার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়বো। আমরা তাকে নির্বাচিত করার জন্য সকল কাজ পেছনে ফেলে এটাকে অগ্রাধিকার দিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো।”

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা।

তিনি বলেন, “আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ মার্কায় অ্যাডভোকেট আবুল কালাম ভাইকে আমরা বিজয়ী করবো, এটাই আমাদের প্রত্যাশা। নেতা-কর্মীদের প্রতি একটা অনুরোধ, আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। বিএনপি ক্ষমতায় আসলে কোনো অন্যায় করা হবে না।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছর জিয়া পরিবারের উপর অন্যায়-অবিচার হয়েছে। এখানে অনেকেই আওয়ামী লীগের আমলে চরম নির্যাতিত নিষ্পেষিত হয়েছি। যারা জেল খেটেছি, যারা মামলা খেয়েছি, আমাদের তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে রেখেছে। আমরা যে জেল খেটেছি অনেক ভালো জেল খেটেছি, তার চেয়ে চরমভাবে অবহেলিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে নির্জন কারাবাসে রেখে বিনা চিকিৎসায় তিলে তিলে হত্যার চক্রান্ত হয়েছে। তার জন্য দোয়া করবো তাকে যেনো আল্লাহ বেহশত নসিব করে।”

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, মহানগর বিএনপির সদস্য আমিনুর রহমান মিঠুসহ ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট