1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত খালেদা জিয়া দেশ ও জনগণের কথা ভেবেছেন-কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকের আস্তানায় র‍্যাব-পুলিশের অভিযান, আটক ১০ শহরের উন্নয়নের নামে কিছু মানুষ অর্থনৈতিক সুবিধা নিয়েছে-এমপি কালাম নাসিক: হকারদের অবস্থান কর্মসূচী, পুলিশের বাধা নাগরিক সমস্যা: বন্দরে পিডিবি’র দেয়াল, প্রতিবাদে মানববন্ধন বন্দরের মদনগঞ্জে তীব্র পানি সংকট বাসভাড়া কমানো ও হাফ পাসের দাবি ছাত্র ফেডারেশনের কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে গণসংযোগ নারায়ণগঞ্জ ক্লাবে ‘স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট’র পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত শহরে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ দুইজন আটক রূপগঞ্জে পুলিশের উপর হামলা: যুবদল থেকে বহিষ্কার শামীম

মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত খালেদা জিয়া দেশ ও জনগণের কথা ভেবেছেন-কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “আজ থেকে পাঁচ-ছয় বছর আগে করোনাকালীন আমি এই এলাকায় এসেছিলাম। তখন এলাকার মুরুব্বি বারেক চেয়ারম্যানের দাফনে অংশ নিয়েছিলাম। সেই দিনের কষ্টের স্মৃতি আজও আমাকে কাঁদায়। কিন্তু আজ এসেছি আরও বড় শোক নিয়ে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন।”

শুক্রবার (১৬ জানুয়ারি) ফতুল্লার আলীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ এলাকায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “মৃত্যুর আগে হাসপাতালে শয্যাশায়ী অবস্থাতেও খালেদা জিয়া দেশ ও জনগণের কথা ভেবেছেন। তিনি আমাদের অনুরোধ করেছিলেন যেন, নেতাকর্মীরা ক্ষোভের বশে দেশের সম্পদ নষ্ট না করে। এমন একজন মহীয়সী নারীর জন্য যত দোয়া করা হয়, ততই কম মনে হয়।”

অনুষ্ঠানে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জাতীয়তাবাদী দলের জেষ্ঠ্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন শিকদার, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান এবং জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট