1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ধানের শীষের আরেক শাঁস তার নাম খেজুর গাছ: মনির কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকের আস্তানায় র‍্যাব-পুলিশের অভিযান, আটক ১০ শহরের উন্নয়নের নামে কিছু মানুষ অর্থনৈতিক সুবিধা নিয়েছে-এমপি কালাম নাসিক: হকারদের অবস্থান কর্মসূচী, পুলিশের বাধা নাগরিক সমস্যা: বন্দরে পিডিবি’র দেয়াল, প্রতিবাদে মানববন্ধন বন্দরের মদনগঞ্জে তীব্র পানি সংকট বাসভাড়া কমানো ও হাফ পাসের দাবি ছাত্র ফেডারেশনের কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে গণসংযোগ নারায়ণগঞ্জ ক্লাবে ‘স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট’র পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত শহরে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ দুইজন আটক রূপগঞ্জে পুলিশের উপর হামলা: যুবদল থেকে বহিষ্কার শামীম

ধানের শীষের আরেক শাঁস তার নাম খেজুর গাছ: মনির কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “ধানের শীষের আরেক শাঁস, তার নাম খেজুর গাছ। আমরা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য করতে চাই না।”

তিনি বলেন, “আমি মনে করি দেওভোগবাসী আপনারা আমাকে যেভাবে ব্যবহার করতে চান, সেই সিদ্ধান্তের ওপরই পুরো নারায়ণগঞ্জ-৪ আসনের ওঠানামা করবে। সবার ভাগ্য নির্ধারিত হবে আপনাদের হাতেই। ধানের শীষ তথা খেজুর গাছের মান-সম্মান আপনাদের ইচ্ছা-অনিচ্ছার ওপর ছেড়ে দিয়ে গেলাম।”

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফতুল্লার নাগবাড়ীর একটি কমিউনিটি সেন্টারে কাশীপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

মনির হোসাইন কাসেমী বলেন, “আমি আপনাদেরই সন্তান, এই মাটির সন্তান। দেওভোগ মাদ্রাসার নাম শুনলেই আমার বুকের ভেতর চিনচিন করে ওঠে। কোনো সুযোগ না পাওয়ায় এই মাদ্রাসা কিংবা এলাকার জন্য কিছু করতে পারিনি। আল্লাহ তাআলা আমাকে যেহেতু দুইবার সুযোগ দিয়েছেন, এটি আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম। ২০১৮ সালে পরিবেশ অনুকূলে ছিল না, তাই পারিনি। কিন্তু এখন পরিবেশ আছে। এই নেয়ামতের সঠিক ব্যবহার আপনাদের হাতেই।”

কাশীপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার শফিউদ্দিন খোকন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, বিএনপি নেতা ফরিদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট