1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তারেক রহমানের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে-মামুন মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকের আস্তানায় র‍্যাব-পুলিশের অভিযান, আটক ১০ শহরের উন্নয়নের নামে কিছু মানুষ অর্থনৈতিক সুবিধা নিয়েছে-এমপি কালাম নাসিক: হকারদের অবস্থান কর্মসূচী, পুলিশের বাধা নাগরিক সমস্যা: বন্দরে পিডিবি’র দেয়াল, প্রতিবাদে মানববন্ধন বন্দরের মদনগঞ্জে তীব্র পানি সংকট বাসভাড়া কমানো ও হাফ পাসের দাবি ছাত্র ফেডারেশনের কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে গণসংযোগ নারায়ণগঞ্জ ক্লাবে ‘স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট’র পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত শহরে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ দুইজন আটক রূপগঞ্জে পুলিশের উপর হামলা: যুবদল থেকে বহিষ্কার শামীম

তারেক রহমানের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে-মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেছেন, “দেশের জনগণ যদি চায়, আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান।”

রোববার (৪ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমরা তাঁর জন্য দোয়া করব। এই পরিবারের সদস্যরা জনগণের কল্যাণ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারাতে হয়েছে, আবার পরিবারের অন্য সদস্যরা নানা নির্যাতন এবং স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা করেছেন। তাই এই পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধার কারণে আমরা তাদের জন্য দোয়া করি এবং জীবিত সদস্যদের জন্যও প্রার্থনা করি, যাদের উপর আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে।”

মামুন মাহমুদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা একসময় বিশ্বের বৃহত্তম জানাজা হিসেবে স্বীকৃত ছিল। এরপর দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা, যেখানে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষও বিশালসংখ্যায় অংশগ্রহণ করেছেন। এটি দেশের মানুষের মুখে-মুখে আলোচিত এবং বিশ্বের নজরেও এসেছে।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি গোলজার হোসেন, সহ-সভাপতি রাজা মিয়া, নূর উদ্দিন সাগর, মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের মুন্সি, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিঃ সামছুল আলম, যুবদল নেতা রাসেদুল ইসলাম রাব্বি, আরিফুল ইসলাম ঝিমি এবং জহিরুল ইসলাম অমি প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট