1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারের রায় উপলক্ষে এবং আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে শহরের চাষাড়া ও মিশনপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের চাষাড়ায় মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের নেতৃত্বে নেতাকর্মীরা জড়ো হন। পরে মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিশনপাড়া মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি নবাব সলিমুল্লাহ সড়ক হয়ে নবাব সিরাজউদ্দৌলা রোড প্রদক্ষিণ শেষে মিশনপাড়া গোলচত্বরে এসে শেষ হয়।

সমাবেশের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরী আমির ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, “বিগত সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের বিনা অপরাধে ফাঁসি দিয়েছে। আমরা যথাযথ বিচার চাইতে পারিনি। সে সময় দেশের অধিকাংশ মানুষ মর্মাহত ছিল এবং আল্লাহর কাছে দোয়া করেছিল এই স্বৈরশাসনের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য।”

তিনি আরও বলেন, “আমাদের বয়োজ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে কারা নির্যাতন চালানো হয়েছে। আমরা ধৈর্যের সঙ্গে আল্লাহর কাছে বিচার চেয়েছি। কিন্তু আজ দেখা যাচ্ছে চব্বিশের আন্দোলনে ছাত্রদের ওপর গুলি করার নির্দেশদাতা আওয়ামী দোসর সেলিম ওসমান কীভাবে দেশে অবস্থান করছেন? প্রশাসন কী করছে, দেশের জনগণ জানতে চায়।”

তিনি দাবি করেন, “বিভিন্ন স্থানে নাশকতার জন্য সেলিম ওসমান এখনও অর্থের জোগান দেন। অথচ তারা গ্রেফতার হচ্ছেন না। দেশের জনগণ আশা করে দ্রুত তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।”

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন (সঞ্চালক), কর্মপরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমির মাওলানা মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা আমির আলী আক্কাস রুমন, সদর দক্ষিণ থানা আমির খলিলুর রহমান টিটু, বন্দর উত্তর থানা আমির মুফতি আতিকুর রহমান এবং বন্দর দক্ষিণ থানা আমির মাওলানা আব্দুল হাই জাফরী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT