
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের এক বিশেষ উদ্যোগে এলজিডি (LGED) ভবনের বিপরীত পাশে একটি আধুনিক ‘লাশ ধোয়ার ঘর’ এবং ‘অ্যাম্বুলেন্স রাখার স্থান’ নির্মাণ প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
১৮ জুন (বৃহস্পতিবার) প্রকল্পের স্থান পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলীগণ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ সিদ্দিকুর রহমান উজ্জল।
এসময় জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ বলেন, নাগরিক সেবাকে আরও সহজ, মানবিক ও গতিশীল করার লক্ষ্যে এই মহতী প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে সংকটের মুহূর্তে যেন সাধারণ মানুষ দ্রুত অ্যাম্বুলেন্স সেবা পায় এবং মৃতদেহের শেষকৃত্যের প্রক্রিয়া যেন অত্যন্ত সম্মান ও পবিত্রতার সাথে সম্পন্ন করা যায়—সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।
পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলীসহ দায়িত্বরত সকলের সাথে আলোচনা করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।