1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ডিবি পরিচয়ে অপহৃত ইউপি চেয়ারম্যান উদ্ধার, আটক ১ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

রূপগঞ্জে ডিবি পরিচয়ে অপহৃত ইউপি চেয়ারম্যান উদ্ধার, আটক ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অপহৃত গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াকে অপহরণের ছয় ঘণ্টা পর রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় জহির মিয়া নামের এক অপহরণকারীকে আটক করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

এর আগে দুপুর ২টার দিকে উপজেলার ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণের সময় তার গাড়িচালক আশিকও আক্রান্ত হন। অপহরণকারীরা নাসির মিয়াকে সাদা মাইক্রোবাসে তুলে নিলেও তার প্রাইভেটকারটি ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।

অপহৃত ইউপি চেয়ারম্যান নাসির মিয়া বলেন,
“আমি বুধবার বেলা ২টার দিকে ভুলতা এলাকার মার্কেন্টাইল ব্যাংকে কাজে যাই। ব্যাংক থেকে বের হওয়ার পর কয়েকজন ডিবি পুলিশ পরিচয়ে আমাকে ও চালক আশিককে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর আমাকে ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরানো হয় এবং টাকা দাবি করে নির্যাতন চালানো হয়। টাকা না দিলে হত্যা করার হুমকিও দেওয়া হয়।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, “অপহরণের খবর পেয়ে পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালায়। রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পোস্তগোলা এলাকা থেকে নাসির মিয়াকে উদ্ধার করা হয়।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট