1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‌্যালি - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‌্যালি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঁচপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব।

এছাড়া কাঁচপুর এলাকায় অনুষ্ঠিত অপর র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি।

সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক মোতালেব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সহ-সভাপতি রফিকুল ইসলাম (বিডিআর), মনিরুজ্জামান, তাজুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, আব্দুর রউফ, জয়নাল মেম্বার, আলমগীর হোসেন, শহীদ সরকার, হান্নান মিয়া, দপ্তর সম্পাদক ফজল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, ক্রীড়া সম্পাদক করিম রহমান, যুব সম্পাদক নোবেল মীর, সহ ছাত্রবিষয়ক সম্পাদক ইমরান ফারুক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ফজলু রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ, উপজেলা জাসাস সভাপতি আমীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

র‌্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে টিপুর্দী প্রদক্ষিণ শেষে মোগরাপাড়া চৌরাস্তায় এসে সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট