1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ বিএনপির বর্ণাঢ্য র‌্যালির - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ বিএনপির বর্ণাঢ্য র‌্যালির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফতুল্লার সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকা থেকে র‌্যালি শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ঘুরে ভূইগড় বাজারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে নেতারা আসন্ন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

র‌্যালির আগে স্বাগত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আজকের এই র‌্যালিতে সবই আছে, শুধু একটি অভাব রয়ে গেছে। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শূন্যতা অনুভব করছি। তিনি এখনো দেশে আসতে পারেননি। তারেক রহমানের নেতৃত্বে এই ক্ষতবিক্ষত বাংলাদেশ নতুন করে গড়তে চাই।”

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু, মাশুকুল ইসলাম রাজীব, শরিফুল ইসলাম টুটুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূইয়া, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, একরামুল কবীর মামুন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট