1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হিন্দু-মুসলমানকে রাজনৈতিক স্বার্থে বিভাজন সৃষ্টি করা লজ্জাজনক-রাজীব - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

হিন্দু-মুসলমানকে রাজনৈতিক স্বার্থে বিভাজন সৃষ্টি করা লজ্জাজনক-রাজীব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠ, সুন্দর ও সফলভাবে উদযাপন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, “বাংলাদেশে হিন্দু-মুসলমানকে আলাদা করে দেখা বা রাজনৈতিক স্বার্থে বিভাজন সৃষ্টি করা লজ্জাজনক। আমাদের সকলের পরিচয় একটাই—আমরা বাংলাদেশি। যারা অধিকার ক্ষুণ্ণ করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াব।”

রবিবার (৩১ আগস্ট) বিকেলে শহরের কালীরবাজারস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। সভার সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন।

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ সরানো হলেও তার দোসররা এখনও সক্রিয়। আমাদের সতর্ক থাকতে হবে এবং দেশের মানুষ হিসেবে, ভাই ভাই হিসেবে, আমরা একসাথে একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে পারি। শারদীয় দুর্গোৎসব যেন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেই দায়িত্বও আমাদের সকলের।”

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আহমেদুর রহমান তনু, জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা শ্রী প্রবীর কুমার সাহা, সাবেক ট্রাস্টি হিন্দু কল্যাণ ট্রাস্ট শ্রী পরিতোষ কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসু দেব চক্রবর্তী, এবং মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী পূর্ণ স্নান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী তাপস কর্মকার।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণু পদক সাহা ও সাধারণ সম্পাদক সুশীল কুমার দাস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট