1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রিয়াদ চৌধুরী’র প্রচেষ্টা ও মামুন মাহমুদের সহযোগিতায় খাল খননে স্বস্তি ফিরেছে ফতুল্লায়, টানা বৃষ্টিতেও নেই জলজট ৩ শিক্ষক দিয়ে চলছে সোনারগাঁয়ের সরকারি বিদ্যালয়, ব্যাহত পাঠদান নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বন্দরে ‘ব্লাক জনি’ আতঙ্ক: ২০ মামলার আসামি ধরাছোঁয়ার বাইরে, মাদক সাম্রাজ্য নিয়ে প্রশ্নবিদ্ধ পুলিশ ফতুল্লাকে সিটিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান

সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের তাঁতখানার বউবাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড নিটওয়্যার গার্মেন্টসের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শনিবার দুপুরে তারা গার্মেন্টসের সামনে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ অবস্থায় পুলিশের সহায়তায় মালিক পক্ষে শ্রমিকদের বেতন পরিশোদের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

কারখানার আন্দোলনরত শ্রমিকরা জানায়, এ কারখানার শ্রমিকদের গত জুলাই মাসের বেতন বকেয়া রয়েছে। গত বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু মালিক পক্ষ বৃহস্পতিবার বেতন পরিশোধ করেনি। ফলে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি। এসময় গার্মেন্টসের সামনে শ্রমিক ও কর্মচারীরা তাদের বকেয়া বেতন ভাতার দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বেতন ভাতা পরিশোধের দাবি জানায়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪’র নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা বলেন, ইউনাইটেড নিটওয়্যার গার্মেন্টসে এক হাজার শ্রমিক কাজ করে। তাদের জুলাই মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার তাদের বকেয়া বেতন দেয়ার কথা থাকলেও ব্যাঙ্কিং সমস্যার কারণে তারা পরিশোধ করতে পারেনি। ফলে শ্রমিকরা বৃহস্পতিবার রাত ৯টায় সড়কে নেমে এসেছিল। আমরা তাদেরকে বুঝিয়ে শান্ত করেছি। শনিবার শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। পরে মালিক পক্ষ তাদেরকে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট