1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তোলারাম কলেজের অধ্যক্ষের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সাক্ষাৎ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বৈশ্বিক মন্দা রপ্তানি কমার বড় নিয়ামক হিসেবে কাজ করছে-শিল্পমন্ত্রী সিদ্ধিরগঞ্জে থানা ব্যারাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু রূপগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে মারধর: গর্ভের সন্তান নষ্টের অভিযোগ অনলাইনে প্রতারণা: বন্দরে প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক মরহুম পিতার বদলি হজ্ব পালনে যাচ্ছেন বায়তুল আকসা জামে মসজিদের মোতাওয়াল্লী বুলবুল ইসলাম মোবাইলে হত্যার কথা ফাঁস, ফতুল্লায় প্রবাসীর বাড়িতে কিশোরের লাশ বন্দরে ধর্ষনের ঘটনায় যুবদল নেতা বাবুল গ্রেপ্তার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার সব সময় আন্তরিক-দিপু ভূইয়া ফতুল্লায় গুদামের আগুন নিয়ন্ত্রণে

তোলারাম কলেজের অধ্যক্ষের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মহানগর এর সভাপতি এইচ এম শাহীন আদনান এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সাক্ষাৎকালে সংগঠনের প্রকাশনা অধ্যক্ষকে উপহার দেন।

এসময় অধ্যক্ষ বিমল চন্দ্র দাস বলেন, “সুন্দর একটি সমাজ গঠন করতে এবং শান্তিতে জনগণ বসবাস করতে পারে এমন একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে কে মুসলিম, কে হিন্দু তা বিচার না করে এক সাথে কাজ করা উচিৎ।”

সভাপতি এইচ এম শাহীন আদনান বলেন, “আমরা চরমোনাইর বার্ষিক মাহফিল কে কেন্দ্র করে নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম চালাচ্ছি। তার ধারাবাহিকতায় আজ আপনার প্রতিষ্ঠানে আসা, আমরা আপনার আন্তরিকতায় মুগ্ধ।”

তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা কাজে লাগিয়ে কর্মদক্ষতা বৃদ্ধি করার দিকে বিশেষ নজর দেওয়া উচিত, কারণ তোলারাম কলেজ নারায়ণগঞ্জের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং এর অর্জন নারায়ণগঞ্জের সুনাম।”

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মাহবুব বিন আজাদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, এবং বিশ্ববিদ্যালয় সম্পাদক এম মাহদী হাসান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট