1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ধর্মীয় স্থাপনায় হামলার প্রতিবাদে না.গঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাআত’র বিক্ষোভ মিছিল - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক স্পটে পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ বেয়াদবদের মাইনাস করে হেফাজতের কমিটি গঠনের আহ্বান জানালেন মা.আউয়াল জিমখানা কলোনীতে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৯ প্রাক্তন প্রেমিক কতৃক হামলার শিকার গণ অধিকার পরিষেদর নেত্রী উপজেলা পরিষদের সভায় আ.লীগের ৬ চেয়ারম্যান, আড়াইহাজার জুড়ে সমালোচনা ৩ দফা দাবিতে শহরে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ কলেজ শাখার পুনর্গঠন উন্নয়নে পিছিয়ে ফতুল্লা : সিটি কর্পোরেশন চান এমপি, বিএনপি নেতা রিয়াদ চান পৌরসভা বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফতুল্লায় পুলিশের উপর হামলা, চাঁদাবাজদের ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

ধর্মীয় স্থাপনায় হামলার প্রতিবাদে না.গঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাআত’র বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী’র জুলুসে এবং বিভিন্ন ধর্মীয় স্থাপনায় জঙ্গি-সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ২ নং রেলগেট এলাকার আলী আহমেদ চুনকা মিলনায়তনের সামনে এই সমাবেশ পালন করা হয়।

আহলে সুন্নাত ওয়াল জামাআত লিয়াজু কমিটি নারায়ণগঞ্জ জেলার ব্যানারে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, উগ্রবাদী গোষ্ঠী সন্ত্রাসী কায়দায় মাজার শরিফ ও মুন্দিরে হামলা করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে তাদের এই ধারাবাহিকতায় তারা ঈদে মিলাদুন্নবী (দঃ) জুলুসে হামলা করে আমাদের এক ভাইকে শহীদ করেছে এবং শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের আক্রমণ থেকে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় সংখ্যালঘুরাও বাদ পড়ছে না। তাদের এহেন গর্হিত কর্মকাণ্ডের প্রতিবাদে আজ আমরা এখানে একত্রিত হয়েছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট