1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আন্দোলন শেষ হয়নি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে: মজিবুর রহমান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বেয়াদবদের মাইনাস করে হেফাজতের কমিটি গঠনের আহ্বান জানালেন মা.আউয়াল জিমখানা কলোনীতে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৯ প্রাক্তন প্রেমিক কতৃক হামলার শিকার গণ অধিকার পরিষেদর নেত্রী উপজেলা পরিষদের সভায় আ.লীগের ৬ চেয়ারম্যান, আড়াইহাজার জুড়ে সমালোচনা ৩ দফা দাবিতে শহরে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ কলেজ শাখার পুনর্গঠন উন্নয়নে পিছিয়ে ফতুল্লা : সিটি কর্পোরেশন চান এমপি, বিএনপি নেতা রিয়াদ চান পৌরসভা বীর মুক্তিযোদ্ধা মোশারফ খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফতুল্লায় পুলিশের উপর হামলা, চাঁদাবাজদের ছিনিয়ে নিল সন্ত্রাসীরা উচ্ছেদ কর্মীদের ওপর হামলার ঘটনায় মামালা, আসামি দেড়শ

আন্দোলন শেষ হয়নি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে: মজিবুর রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেন, ছাত্র জনতার গণঅভ্যুথানের মাধ্যমে বিগত জালেম সরকারের বিদায় হয়েছে। নিরীহ ছাত্র জনতার উপর গুলি করে যারা তাদের হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। আন্দোলন এখনও শেষ হয়নি। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল হিসেবে চিরদিন ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, জামায়াতের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন ও হেফাজত ইসলাম সহ ইসলামী দলগুলোর সাথে একসাথে কাজ করতে আগ্রহী রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্রী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীতে ইতোপূর্বে যারা নিয়োগ পেয়েছে তারা অধিকাংশ আওয়ামী লীগ মনোনীত লোক। তাই আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল বাহিনীতে সংস্কার করা জরুরী।

এসময় নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়েতের নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান, কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য ড. ইকবাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, সোনারগাঁ উপজেলা জামেয়াতের আমীর মোঃ মাহবুব হোসেন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট