1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আত্মহত্যার অভিযোগ, পুলিশের দাবি ‘পারিবারিক কলহ’ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

বন্দরে আত্মহত্যার অভিযোগ, পুলিশের দাবি ‘পারিবারিক কলহ’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে এক দিন মজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) সকালে বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছোট কলাবাগ এলাকায় নিজ বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তথ্যটি করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা।

নিহতের নাম শামীম (৪৫)। তিনি বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছোট কলাবাগ এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে। এর আগে গত রোববার (২৩ জুন) রাতে যে কোন সময়ে ঘটনাটি ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, রবিবার রাতে দিনমজুর শামীম তার বাড়িতে একটি কক্ষে ঘুমিয়েছিল এবং তার স্ত্রী ও কন্যা অপর একটি কক্ষে অবস্থান করছিল। পারিবারিক কলহের জের ধরে অভিমান করে শামীম তার নিজ কক্ষে সকলের অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা জানান, আমরা খবর পাওয়ার পর লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্ত করার পর এটা আত্মহত্যা ছিলো বলে কর্তব্যরত চিকিৎসক আমাদের জানিয়েছেন। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট