1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জের শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য কাজ করছি ডিসি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন: সাধারন সম্পাদক পদ থেকে মাহফুজকে অব্যাহতি দায়িত্ব পেলেন আনোয়ার

না.গঞ্জের শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য কাজ করছি ডিসি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ সাংস্কৃতিক প্রতিযোগীতার ঢাকা বিভাগীয় পর্যায়ে ৮ টি বিষয়ে নারায়ণগঞ্জের ১০ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। এতে আনন্দ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হক। তিনি লাইভ নারায়ণগঞ্জকে বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটেগোরিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে, এটি অনেক আনন্দের ব্যাপার। শিক্ষার্থীদের সাফল্যের জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং করছি, কিভাবে শিক্ষার্থীরা আরও ভালো করতে পারে সেই লক্ষে কাজ করছি। আশা করছি ভবিষ্যতে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা আরও বেশি সাফল্য অর্জন করতে পারবে।

জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে নারায়ণগঞ্জের ১০ জন বিজায়ীর মধ্যে ৯ জন সদর উপজেলার ও ১ জন বন্দর উপজেলার শিক্ষার্থী। এর মধ্যে সদর উপজেলার নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন ও নারায়ণগঞ্জ কলেজ থেকে ৩ জন বিজয়ী হয়েছে।

ঢাকা বিভাগীয় প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ থেকে ইংরেজী রচনা ও ইংরেজী বক্তৃতায় খ গ্রুপে ৯ম শ্রেণীর তাওহীদ হাসান, জারীগানে ক গ্রুপে ৭ম শ্রেণীর সুপর্না দেবনাথ ও তার দল, খ গ্রুপে ৯ম শ্রেণীর জয়ীতা সাহা ও তার দল, নৃত্যে (উচ্চাঙ্গ) খ গ্রুপে ৯ম শ্রেণীর টাপুর সাহা বিজয়ী হয়েছে।

নারায়ণগঞ্জ কলেজ থেকে রবীন্দ্র সঙ্গীতে ঘ গ্রুপে স্নাতক (সম্মান) ১ম বর্ষের হুমাইয়া জাহান ছোঁয়া, উচ্চাঙ্গ সঙ্গীতে ঘ গ্রুপে স্নাতক (সম্মান) ১ম বর্ষের উজ্জল চন্দ্র রায়, লোক নৃত্যে ঘ গ্রুপে স্নাতক (সম্মান) ৩য় বর্ষের পুস্পিতা সাহা পূর্ণ বিজয়ী হয়েছে। এছাড়াও কেরাতে ক গ্রুপে সদর উপজেলার রওজাতুস সালেহীন ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর মো. মাহফুজুর রহমান, খ গ্রুপে বন্দর উপজেলার বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর কামরুল ইসলাম বায়েজিদ, নজরুল সঙ্গীতে ঘ গ্রুপে সরকারি তোলারাম কলেজের স্নাতক (সম্মান) এর কেয়া দাস বিজয়ী হয়েছেন।

facebook
Twitter
Follow

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট