1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন স্পটে মিলাদ দোয়া ও খাবার বিতরণ কর্মসূচীতে আজমেরী ওসমান-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন স্পটে মিলাদ দোয়া ও খাবার বিতরণ কর্মসূচীতে আজমেরী ওসমান-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করলো নারায়ণগঞ্জবাসী। দিনটি পালনে শুধু সদর, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁসহ ৭টি উপজেলায়ই আয়োজন করা হয় দোয়া ও কাঙ্গালীভোজসহ নানা অনুষ্ঠান। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা, রাস্তা-ঘাট, দোকানগুলো ছেয়ে গেছে নাসিম ওসমানের শোক প্রতিকৃতির ব্যানার, ফেস্টুন ও কালো কাপড়ে।
এদিকে নেতাকর্মীদের আয়োজিত এসব দোয়া ও কাঙ্গালীভোজ অনুষ্ঠানে অনুপ্রেরণা জোগাতে প্রায় অর্ধশতাধিক স্পটে উপস্থিত হয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের একমাত্র পুত্র নারায়ণগঞ্জের আগামী দিনের রাজনীতির পথ প্রদর্শক আজমেরী ওসমান।
এর আগে প্রথমে মাসদাইর সিটি কেন্দ্রীয় কবরস্থানে পিতার কবর জিয়ারত করেন তিনি। এসময় তার সাথে ছিলেন পুত্র আলিফ ওসমান। পরে বিশাল গাড়িবহর নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন স্পটে যান আজমেরী ওসমান। এসময় পিতার জন্য দোয়া কামনা করে আজমেরী ওসমান বলেন, আপনারা আমার বাবাকে কতটা ভালবাসেন তা এসব অনুষ্ঠানে আসলে বুঝা যায়। আর তাই আজ আমরা স্বপরিবারে আপানাদের আয়োজনের অংশীদার হিসেবে উপস্থিত হয়েছি। আমার মা, স্ত্রী ও ছেলে সকলেই আজ আপনাদের মাঝে হাজির হয়েছি, শুধু আপনাদের ভালবাসায়। আমি বাবার আদর্শকে বুকে ধারণ করে অসহায়-গরীবদের মাঝে সেবা দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। আপনারা যারা এলাকায় এলাকায় এসব আযোজন করেছেন, দিনভর পরিশ্রম দিযেছেন, মসজিদ-মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করিয়েছেন আপনাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা রইল। দোয়া করবেন যাতে করে এভাবেই বাকী জীবন আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।
অপরদিকে, দিনটি পালনে সকাল থেকেই প্রিয় নেতা নাসিম ওসমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী জানায় সকল স্তরের নেতাকর্মীরা। এছাড়াও ফুলের শ্রদ্ধা নিবেদনসহ বাবার সমাধির সামনে দাঁড়িয়ে দোয়া করেন আজমেরী ওসমান। এরপরই দোয়া ও কাঙ্গালীভোজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। প্রায় অর্ধশতাধিক স্পট ঘুরে ঘুরে নেওয়াজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজনৈতিক, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিক সংগঠনসহ শত শতকর্মী সমর্থকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট