
নিজস্ব প্রতিনিধিঃ গানগান হোক মানুষের চেতনা করে শানিত করার হাতিয়ার, এ শ্লোগান করে সামনে রেখে চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পি গোষ্ঠীর উদ্দ্যেগে ঈদপুণঃ মিলনি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
রবিবার (২২শে এপ্রিল) বিকেলে দুই নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঈদপূণঃ মিলন অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পি গোষ্ঠীর সভাপতি মোঃ জামাল উদ্দিন সবুজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগের নেতা মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আব্দুল কাদির, সংগঠন এ-র উপদেষ্টা এম এ রাসেল, শ্রমিক লীগ নেতা মোঃ সিরাজুল হক, বিশিষ্ট সুরকার মোঃ ইব্রাহিম সহ চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পি গোষ্ঠীর সকল শিল্পীগণ।