1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর নৌ-থানায় মত বিনিময় সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় চুম্বক দিয়ে প্রতি ঘণ্টায় চুরি হচ্ছিল ১২ হাজার ঘনফুট গ্যাস হাইকোর্টে থামল ‘শ্যোন অ্যারেস্ট খেলা’, ফাঁস হচ্ছে চক্রান্ত বায়ুদূষণ:ফতুল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদাবাজি:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার আইভীকে পেন্ডিং মামালা না দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সিদ্ধিরগঞ্জে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে পূর্ণবাসনের দাবিতে শহরে হকারদের বিক্ষোভ, পুলিশি বাধায় পন্ড যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে জরুরী চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড নেতৃত্ব তৈরির কারিগরই হচ্ছে ছাত্রশিবির-মাও.জব্বার

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর নৌ-থানায় মত বিনিময় সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর নৌ-থানায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ই এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন সদর নৌ থানায় নৌপথে আইন-শৃঙ্খলা ও নৌ ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম)।

এ সময় মত বিনিময় সভায় পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, আসছে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য এ মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। আপনারা জানেন ৬ই এপ্রিল থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত কোন প্রকার বাল্কহেড চলাচল করা যাবে না এবং অনেকে বাহানা করেন যে আমরা জানিনা আমরা অনেক দূর থেকে এসেছি আমাদেরকে যেতে দেন কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী কোন প্রকার তাদেরকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন,কোনভাবেই লঞ্চের ছাদে যাত্রী বহন করা যাবে না এবং অতিরিক্ত যাত্রী বহন করলে আইনের আওতায় আনা হবে। কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এবং নৌপথে চাঁদাবাজি বন্ধে কঠোরহুশারিও দেন তিনি।

এই সময় মত বিনিময় সভায় নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন , লঞ্চ মালিক কর্তৃপক্ষ, ঘাট ইজারাদার কর্তৃপক্ষ সহ সদর নৌ থানার অফিসার উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট